শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

এবার ওস্তাদ জামশেদ চরিত্রে নাসির

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার ওস্তাদ জামশেদ চরিত্রে নাসির

সংগৃহীত ছবি

মাহফুজ আহমেদের মনা চরিত্রের পর এবার প্রকাশিত হল ‘প্রহেলিকা’ সিনেমার অন্যতম প্রধান চরিত্র জামশেদের ক্যারেক্টার লুক পোস্টার। চরিত্রটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান।

‘হাওয়া’ ছবির নাগু ও সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজের ‘অ্যালেন স্বপন’ চরিত্রের পর প্রকাশিত পোস্টারে তানপুরা হাতে সংগীতে মগ্ন ভিন্ন এক নাসিরকেই দেখা গেল। পোস্টারের আবহে খাঁচায় বন্দি কারো আবছায়া ছবি আর লাল রঙে লেখা ‘ওস্তাদ ওস্তাদই’ জানান দিচ্ছে প্রহেলিকাতে তার এই চরিত্রের বৈচিত্র্য।

‘প্রহেলিকা’য় ওস্তাদ জামশেদ ভালো মানুষ না কি এই ভালোর পেছনে রয়েছে অন্য গল্প? গান ছাড়াও কি ছবিতে তিনি অন্য ওস্তাদি দেখাবেন? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের আসন্ন কোরবানি ঈদে হলে গিয়েই ‘প্রহেলিকা’ দেখার আগাম আমন্ত্রণ জানালেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, “প্রহেলিকা’র গল্প দেখে মুগ্ধ হবেন। আরও মুগ্ধ হবেন চরিত্রগুলোর অভিনয় দেখে।”

অভিনেতা নাসির উদ্দিন বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এক প্রাণস্পর্শী গল্পের অন্যতম শক্তিশালী চরিত্র এই জামশেদ। এ চরিত্রের আনন্দ বেদনায় আমাকে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে। এ চরিত্রের সাথে অন্য চরিত্রগুলোর সম্পর্কের টানাপোড়েন আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমার দর্শক আমাকে এই চরিত্রে এক অন্য আলোয় খুঁজে পাবেন।’

উল্লেখ্য, রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন জামাল হোসেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office