শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

সৌদির বিমানবন্দর ও বিমান ঘাঁটিতে হামলা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাত্বায় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোনযোগে চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী এক টুইটার পোস্টে জানিয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা খামিস মুশাত্বার দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে।

গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।

এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office