শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

লাইভে রাজের সব কথার উত্তর দেবেন পরীমণি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাইভে রাজের সব কথার উত্তর দেবেন পরীমণি

সংগৃহীত ছবি

গতকাল (রোববার) রাতে দেশের একটি গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়ক শরিফুল রাজ। সেখানে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ফাঁস হওয়া তিন নায়িকার ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে কথা বলেন। পাশাপাশি স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেতা।

আজ (সোমবার) সকাল ৬টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ৪০ মিনিটের সেই লাইভ ভিডিওটি শেয়ার করেন পরীমণি। জানান, রাজের গতকালকের লাইভের সব কথার উত্তর আজ লাইভেই দেবেন তিনি।

ক্যাপশনে পরী লেখেন, ‘সারা ফ্যায়রুজ যাইমা আপু, আপনার এই প্রফেশনাল ম্যানারিজমটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। কি দারুণ! কিন্তু শরিফুল রাজ, আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এতো ভদ্রতার সাথে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সাথে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মূহুর্তের সেই সব বাজে, নোংরা ভাষা আপনি সেটাও বলে ফেললেন! আবার ‘ফর এন এক্সাম্পল’ বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাঁড় করে কিছু ব্যাখা দেওয়া একজন নারীকে বিব্রত করতে পারে, এটা বোঝেন না?’

এর পরপরই লাইভে আসার ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন অবশ্যই।’

প্রসঙ্গত, গত সোমবার (২৯ মে) দিবাগত রাতে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে দেখা যায়। প্রতিটি ভিডিওতেই তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তার ধরনও ছিল অসংলগ্ন। ছবি ও ভিডিওগুলো ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন এই তারকারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office