শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

পেরুতে চার মাসে ৩,৪০০ এরও বেশি নারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেরুতে চার মাসে ৩,৪০০ এরও বেশি নারী নিখোঁজ

সংগৃহীত ছবি

পেরুতে এই বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩,৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছে। দেশটির ন্যায়পাল কার্যালয় শনিবার এ কথা জানায়।

‘তাদের কি হয়েছে?’ শিরোনামে কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের প্রথম চার মাসে ৩,৪০৬ জন নারী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র ১,৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে, এবং ১,৫০৪ এখনও নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র।

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। তিনি বলেন, ‘৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটির এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

২০২২ সালে ৫,৩৮০ জনের বেশি নারী, বেশিরভাগই মেয়ে ও কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭ শতাংশ কম।

বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না কারণ তারা বিশ্বাস করে যে নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office