শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

বেসরকারি হাসপাতালে সিজার রুটিনে পরিণত হয়েছে : ডা. সংযুক্তা

স্বাস্থ্য ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেসরকারি হাসপাতালে সিজার রুটিনে পরিণত হয়েছে : ডা. সংযুক্তা

সংগৃহীত ছবি

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও প্রতারণায় মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেকে ‘মিডিয়া ট্রায়ালের শিকার’ বলে দাবি করেছেন অভিযুক্ত ডা. সংযুক্তা সাহা। তিনি বলেন, বর্তমানে দেশের বেসরকারি হাসপাতালগুলোতে সিজার (সি-সেকশন) রুটিনে পরিণত হয়েছে। আর আমার নরমাল ডেলিভারিতে যারাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

২০১৮ সালের এক জরিপ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশি মায়েদের মধ্যে ৩৩ দশমিক ২২ শতাংশ পর্যন্ত সিজারিয়ান (সি-সেকশন) প্রসবের সামগ্রিক প্রবণতা দেখা গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত ১৫ শতাংশ এবং বিশ্বব্যাপী গড় ২১ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও এখনকার দিনে সি-সেকশন বাংলাদেশের বেসরকারি হাসপাতালে জন্মের জন্য একটি রুটিন পদ্ধতিতে পরিণত হয়েছে। আমি বাংলাদেশে সব প্রতিকূলতার বিপরীতে বিপুল সংখ্যক নবজাতক শিশুর সফল স্বাভাবিক প্রসবের জন্য বেশি পরিচিত।

ডা. সংযুক্তা সাহা বলেন, আমি অপ্রয়োজনীয় সি-সেকশনকে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসাবে স্বীকার করে সর্বদাই বাংলাদেশে স্বাভাবিক শিশু জন্মদানের প্রধান পতাকাবাহী হিসেবে নিয়োজিত ছিলাম, আছি এবং থাকব। আমি আমার দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে সফলভাবে বহু স্বাভাবিক সন্তান জন্মদান করেছি কোনো সমস্যা অথবা কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা রোগীর দ্বারা উত্থাপিত অভিযোগ ছাড়াই।

আঁখির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এই চিকিৎসক আরও বলেন, আমি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম এবং কঠোর প্রচেষ্টার মাধ্যমে সুনাম ও খ্যাতি অর্জন করেছি। তাছাড়া একজন মা প্রথম সন্তানের ক্ষেত্রে সি-সেকশন করালেও ২য় সন্তানের ক্ষেত্রে নরমাল ডেলিভারি সম্ভব, আমি এই অসম্ভবকে বাংলাদেশে বহুবার সক্ষম করেছি। অথচ অপ্রয়োজনীয় সি-সেকশনের বিরুদ্ধে আমার চলমান আন্দোলন আজ আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এর কারণ স্বার্থান্বেষী মহলের লস অব বিজনেস (ব্যবসায়িক ক্ষতি)।

তাই আমি সর্বশেষে আপনাদের আহ্বান জানাব, আমাদের চিকিৎসা ব্যবস্থা পরিশুদ্ধকরণের স্বার্থে অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং ওনাদের বোনা ষড়যন্ত্রের ধূম্রজালে আবদ্ধ না থাকার জন্য একবার নিরপেক্ষভাবে ভাবুন।

আঁখির মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, আঁখি ও নবজাতকের মৃত্যু খুবই দুঃখজনক। সবাইকে বলতে চাই, প্রয়াত আঁখি এবং তার নবজাতক সন্তানের অকাল মৃত্যুর জন্য আপনাদের মতো আমিও শোকে স্তব্ধ। আমাকে এসব নামে আখ্যায়িত করার আগে একবার ভাবুন, আমি একজন মা, আপনাদেরই বোন। ওনারা ষড়যন্ত্রের মাধ্যমে আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অপচেষ্টায় লিপ্ত। হয়ত বা ওনারা সফলও। কারণ আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office