শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সহিংসতায় রণক্ষেত্র ফ্রান্সে শান্তির ডাক এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ০১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সহিংসতায় রণক্ষেত্র ফ্রান্সে শান্তির ডাক এমবাপ্পের

সংগৃহীত ছবি

ফ্রান্সে চলমান সহিংসতা বন্ধে এবার শান্তির ডাক দিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী নাহেল এম নামের এক কিশোর। এরপর থেকেই পুরো ফ্রান্স জুড়ে সহিংসতা আরো দানা বাঁধে।

খেলোয়াড়দের পক্ষ থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে এমবাপ্পে পোস্ট করেছেন, ‘সহিংসতা কোন সমাধান হতে পারেনা।’ এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো লিখেছেন,‘ ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ। প্রথমত তার পরিবারের জন্য আমাদের সমবেদনা। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যার ভিত্তিও আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের এ ধরনকে আমরা অনুমোদন করতে পারিনা। শ্রমজীবী শ্রেণীর আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এ বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত।’

বৃহস্পতিবার রাতে সহিংসতার ঘটনায় প্রায় ৯০০ জনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র মতে জানা গেছে শুক্রবার এই সহিংসতা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার ইতোমধ্যেই ঘটনা নিয়ন্ত্রনে বাড়তি ৪৫ হাজার পুলিশ মোতায়েনের ঘোষনা দিয়েছে।

উত্তরে লিলি থেকে রুবেক্স ও দক্ষিণে পুরো মার্সেই শহর জুড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সেখানকার দোকানপাট ভাঙ্গচুর করা হয়েছে, শহরের প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে, গাড়িতে আগুন দেয়া হয়েছে।

ফ্রান্সে পুলিশের গুলিতে এমন মৃত্যু নতুন নয়। গত বছর ট্রাফিক চেক পোষ্টে পুলিশের গুলিতে রেকর্ড ১৩ জন মারা যায়। আর চলতি বছর নাহেলের মৃত্যু ছিল দ্বিতীয় ঘটনা। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত শুরু হয় প্রতিবাদ। তবে সেই প্রতিবাদ পরবর্তীকালে সহিংসতায় রূপ নিয়েছে।

ফ্রান্স জাতীয় দলের পক্ষ থেকে শান্তির ডাক দিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘সহিংসতা কোনো কিছুই সমাধান করতে পারে না। বিশেষ করে যখন এটা তাদের বিরুদ্ধেই যায়, যারা এটি প্রকাশ করে। তাদের পরিবার, কাছের মানুষ ও স্বজনেরাই ক্ষতিগ্রস্থ হয়। আপনারা যা ধ্বংস করছেন তা আপনাদেরই সম্পদ। তীব্র উদ্বেগপূর্ণ এ পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। আমাদের নাগরিক বিবেক ডাক দিচ্ছে শান্তির, সচেতনতা ও দায়বদ্ধতার।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office