শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

তামান্নাকে পাগলের মতো ভালোবাসি, বললেন বিজয়

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তামান্নাকে পাগলের মতো ভালোবাসি, বললেন বিজয়

সংগৃহীত ছবি

অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। প্রথমে সম্পর্কের বিষয়ে তারা কিছু স্বীকার না করলেও সম্প্রতি একে অন্যকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। যেখানে তাদের ভালোবাসার বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে।

কিছুদিন আগে তামান্না বিজয়কে তার ভালো থাকার ঠিকানা বলে জানান। এবার বিজয় জানালেন, তামান্না কেবল তার ভালো থাকা নন। তিনি অভিনেত্রীকে পাগলের মতো ভালোবাসেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।’

এর আগে তামান্না বলেছিলেন, ‘আমি তো অনেকের সঙ্গেই কাজ করেছি, সবার প্রেমে তো পড়িনি। প্রেমে পড়া অনেক ব্যক্তিগত একটা অনুভূতি। ও এমন একজন মানুষ যার মতো প্রেমিক আমি সবসময় চেয়েছি।’

লাস্ট স্টোরিজ ২-তে একসঙ্গে কাজ করেছেন বিজয় ও তামান্না। সেখান থেকেই তাদের সম্পর্কের গভীরতা শুরু। নেটফ্লিক্সে সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office