শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

সংগৃহীত ছবি

ভারতে কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নিজস্ব উড়োজাহাজে করে ঢাকায় নামেন আদানি। এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সোয়া একটার দিকে ঢাকা ত্যাগ করেন।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি।

এদিকে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে গৌতম আদানি বলেন, ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে পুরোদমে উৎপাদন শুরু ও হস্তান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমি সম্মানিতবোধ করছি। আমি ভারত ও বাংলাদেশের সেই দলটিকে অভিনন্দন জানাই যারা করোনাভাইরাসের মহামারির মধ্যেও সাহসিকতার সঙ্গে কাজ করে মাত্র তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট আছে। প্রথম ইউনিটে গত ৬ এপ্রিল থেকে এবং দ্বিতীয় ইউনিটে গত ২৫ জুন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। চুক্তি অনুযায়ী, আদানির বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office