শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চলন্ত গাড়িতে নিক-প্রিয়াঙ্কার ‘চুলোচুলি’, ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত গাড়িতে নিক-প্রিয়াঙ্কার ‘চুলোচুলি’, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

প্রিয়াঙ্কা চোপড়া মানেই সৌন্দর্যের সম্ভার। লাল ঠোঁটে লাস্যময়ী হাসি। বয়স চল্লিশ ছাড়ালেও এখনো রহস্যময়ী সুন্দরী। তাইতো প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে বার বার মুদ্ধ হন নিক।

সম্প্রতি উইম্বলডন ম্যাচ দেখতে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। ভিআইপি বক্সে বসে তারকাদম্পতির ম্যাচ উপভোগ করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু খেলা দেখার ঠিক আগেই চলন্ত গাড়িতে ‘চুলোচুলি’ করেন এ তারকা দম্পতি। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই চুলোচুলি আসলে মারপিট নয়। মূলত অন্ধকার গাড়িতে যত্ন করে স্ত্রীর পনিটেল ঠিক করে দিচ্ছিলেন নিক।

গাড়িতে নিক-প্রিয়াঙ্কার এই ভিডিও দেখে বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রিয়াঙ্কার পনিটেল ঠিক করে দিচ্ছেন নিক। আর স্বামীর সঙ্গে এই খুনসুঁটি বেশ উপভোগ করছেন অভিনেত্রী।

আদৌতে নিক যে যত্নশীল স্বামী। স্ত্রী প্রিয়াঙ্কার যে বেশ খেয়াল রাখেন, অভিনেত্রী নিজ মুখেই গণমাধ্যমে সে কথা বহুবার শেয়ার করেছেন।

হলিউডে বড় ধর্মঘটের জেরে আটকে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমার কাজও। যতদিন না বিক্ষোভকারীদের শর্তপূরণ হয় ততদিন ছবির কাজ ফ্লোরে যাবে না। আর সেই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশি গার্ল খ্যাত এ অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office