শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

১২ কোটি ৪৬ লাখ টাকা দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১২ কোটি ৪৬ লাখ টাকা দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস

সংগৃহীত ছবি

আদালতে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ১২ কোটি ৪৬ লাখ টাকার দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার একটি পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে। ড. ইউনূসের পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এ টাকা জমা দেন। পাশাপাশি বকেয়া দানকর প্রদান করে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে কর কমিশনারকে অবহিত করেন তিনি।

এনবিআরের কাছে লেখা গতকালের চিঠিতে ড. ইউনূসের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত রুহুল আমিন সরকার গণমাধ্যমকে বলেন, বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে যে নোটিশ দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ দানকর মামলায় হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন- যা করদাতা সংবাদমাধ্যম থেকে অবহিত হন।

রায় অনুযায়ী দানকর বাবদ মোট ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছেন ড. ইউনূস।

আইনজীবীর তথ্যমতে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্ট এই তিন ট্রাস্টে ড. ইউনূস অর্থ দান করেন। ওই তিনটি ট্রাস্টে তাঁর দান করা অর্থের পরিমাণ ৭৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা। দানের বিপরীতে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের জন্য ‘দানকর’ হিসেবে ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা আরোপ করে আয়কর কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে ড. ইউনূস পৃথক তিনটি আপিল আবেদন করেন। তবে দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ড. ইউনূস ইতিমধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন। ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের করা পৃথক তিনটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে দানকরের অবশিষ্ট টাকা গতকাল কর কর্তৃপক্ষের কাছে জমা দেন ড. ইউনূস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office