শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

অক্ষয়ের ‘ওএমজি ২’ ছবির মুক্তি ঘিরে জট

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অক্ষয়ের ‘ওএমজি ২’ ছবির মুক্তি ঘিরে জট

সংগৃহীত ছবি

১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি ‘ওএমজি ২’। একই দিনে মুক্তির তারিখ রয়েছে সানি দেওলের ছবি ‘গদর ২’। অনেকে ভেবেছিলেন, স্বাধীনতা দিবসে এবার সম্মুখ সমরে দেখা যাবে দুই মেগাতারকাকে। তবে তেমন কিছু হচ্ছে না। শোনা যাচ্ছে, মুক্তি পিছাচ্ছে ‘ওএমজি ২’ ছবির। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন তথা সেন্সর বোর্ডের জাঁতাকলে পড়েছে অক্ষয়ের ছবি। ছবিটির ওপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে সেন্সর বোর্ড।

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি- ওহ মাই গড’। ধর্মবিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল ছিল সেই ছবির কেন্দ্রীয় বিষয়। পাশাপাশি ধর্মের নামে কুসংস্কার, অসাধু ব্যবসা চক্রের বিরুদ্ধেও কথা বলেছিল ছবিটি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। এবার সেই ছবিরই দ্বিতীয় পার্ট আসতে যাচ্ছে। কিন্তু আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। তাদের দাবি, ছবি থেকে প্রায় ২০টি দৃশ্য বাদ দিতে হবে।

এদিকে কয়েকদিন আগে খবর ছড়িয়ে পড়ে যে, ছবিতে নাকি প্রাধান্য পেতে চলেছে ‘এলজিবিটিকিউ’ গোষ্ঠীর মানুষদের কথা। তার পরপরই সেন্সর বোর্ডের এমন কড়াকড়ি। যদিও নির্মাতারা এই ধরনের খবরকে সম্পূর্ণ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

গত জুন মাসে মুক্তি পায় ‘আদিপুরুষ’ ছবি। সেই ছবির একাধিক সংলাপ নিয়ে বিতর্ক ছড়ায় ভারতে। ক্ষুব্ধ হন এক শ্রেণির দর্শক। আঙুল ওঠে সেন্সর বোর্ডের দিকেও। তাই এবার ‘ওএমজি ২’ ছবির ক্ষেত্রে এই বাড়তি সতর্কতা বলেই ধারণা সিনেমা বিশেষজ্ঞদের।

‘ওএমজি-ওহ মাই গড’ ছবিতে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর ‘ওএমজি ২’-তে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সমাজিব মাধ্যমের পাতায় এরইমধ্যে প্রকাশিত হয়েছে সেই লুক। অভিনেতাকে মহাদেবের লুকে দেখে রীতিমতো উত্তেজিত তার অনুরাগীরা।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office