শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

নুসরাতের ‘ফ্ল্যাটকাণ্ড’ নিয়ে মুখ খুললেন সায়নী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নুসরাতের ‘ফ্ল্যাটকাণ্ড’ নিয়ে মুখ খুললেন সায়নী

সংগৃহীত ছবি

দুজনেই তৃণমূল নেত্রী। একজন সংসদ সদস্য অন্যজন যুব তৃণমূল সভানেত্রী। হ্যাঁ, বলা হচ্ছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও সায়নী ঘোষের কথা। সাম্প্রতিক সময়ে দুজনেরই নাম জড়িয়েছে দুর্নীতিকাণ্ডে।

এক যুগ আগে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমায় নায়িকা নুসরাত জাহানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী ঘোষ। এবার ‘পর্দার দিদি’র ২৪ কোটি রুপির ‘ফ্ল্যাটকাণ্ড’ নিয়ে মুখ খুললেন সায়নী। তার মতে, আদালত কোনো নির্দেশ দেওয়ার আগেই সংবাদমাধ্যমে কিছু লিখে দেওয়া কাম্য নয়।

সায়নী বলেন, ‘আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে যা বুঝেছি মিডিয়া ট্রায়াল একটি বিশাল বড় ব্যাপার। আদালতের পক্ষ থেকে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরাতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ বা টিআরপির জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।’

নুসরাতের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালে একটি সংস্থার নামে এই অভিনেত্রী ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে প্রায় ২৪ কোটি রুপি নিয়েছেন (বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি টাকার বেশি)।

কথা ছিল, এই টাকায় জমি কিনে সেখানে ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং তিন বছরের মধ্যে সবাইকে তিন রুমের একটি করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী ব্যক্তিরা এখনো সেই ফ্ল্যাট পাননি। অভিযোগকারীদের দাবি, তাদের টাকা দিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিষয়টি তদন্ত করতে ইডির কাছে আবেদন করেছেন তারা।

অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমকে নুসরাত জানান, তখন এই সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও এখন আর যুক্ত নেই। অভিযুক্ত সেই সংস্থা থেকে তিনি প্রায় ১ কোটি ১৬ লাখ রুপি ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়েই বাড়ি কিনেছেন। পরবর্তীতে ২০১৭ সালের ৬ মে সুদসহ প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি পরিশোধ করেছেন। নায়িকার দাবি, তিনি এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

উল্লেখ্য, নুসরাত জাহান এখন তার পরবর্তী সিনেমা ‘মেন্টাল’-এর শুটিংয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। অন্যদিকে শিগগির সায়নী ঘোষকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ। আগামী ১১ আগস্ট থেকে জিফাইভে স্ট্রিমিং হবে ওয়েব সিরিজটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office