শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শুটিং সেটে আহত, হাসপাতালে ভর্তি হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুটিং সেটে আহত, হাসপাতালে ভর্তি হলিউড অভিনেত্রী

সংগৃহীত ছবি

‘ব্রাইড হার্ড’ ছবির শুটিংয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিজেই এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী।

জানা গেছে, ভোর ৪টা নাগাদ জর্জিয়ার সাভানায় শুটিং চলছিল ছবিটির। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পিচ পারফেক্ট’ খ্যাত এ নায়িকা। শুটিং চলাকালীন একটি স্টান্ট পারফর্ম করার সময় আহত হন রেবেল। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে রেবেল লেখেন, ‘এইভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।’ দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে।

‘ব্রাইড হার্ড’ ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল। ছদ্মবেশে এক বিয়ের অনুষ্ঠানে ব্রাইডসমেড সেজে এসেছিলেন অভিনেত্রী। ঘটনাক্রমে বিয়ের কনে তারই ছোটবেলার প্রিয় বন্ধু। এই গল্পের ওপর ভিত্তি করেই এগিয়েছে ছবির চিত্রনাট্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office