শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট

সংগৃহীত ছবি

আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচিতে ৯টি ম্যাচে পরিবর্তন আনার পরপরই টুর্নামেন্টের টিকিট বিক্রির তারিখ ঘোষনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ আগস্ট । ৫ অক্টোবর থেকে বিশ^কাপ শুরুর ৪০ দিন আগে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

২৫ আগস্ট টিকিট বিক্রির প্রথম দিন থেকে স্বাগতিক ভারত বাদে টুর্নামেন্টের অন্যসব দলগুলোর অনুশীলন ও বিশ্বকাপ ম্যাচের টিকিট পাওয়া যাবে।

পরবর্তীতে ভারতের ম্যাচগুলোর টিকিট পাঁচ ধাপে বিক্রি হবে। ৩০ আগস্ট ভারতের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের টিকিট বিক্রি হবে। ৩১ আগস্ট থেকে মূল আসরে ভারতের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে। এরমধ্যে ৩ সেপ্টেম্বর আগামী বিশ^কাপের সবচেয়ে আকর্ষনীয় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হবে। বাংলাদেশ-ভারতের ম্যাচের টিকিট বিক্রি হবে ৩১ আগস্ট।

১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হবে।

এক বিবৃেিত আইসিসি জানিয়েছে, ১৫ আগস্ট থেকে বিশ্বকাপের ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register আগ্রহ জানিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমিদের। নিবন্ধন করা থাকলেও, আগেভাগে টিকিট বিক্রির সকল খবর জানতে পারবেন তারা। পাশাপাশি টিকিট সংগ্রহে সবধরণের সহযোগিতাও করবে আইসিসি।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ^কাপ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office