শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বৃষ্টিতে তিনটি গাড়ি হারালেন সানি লিওন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টিতে তিনটি গাড়ি হারালেন সানি লিওন

সংগৃহীত ছবি

বর্ষাকাল খুব পছন্দ হলেও, বৃষ্টি নিয়ে অভিজ্ঞতা মোটেও ভালো নেই বলিউড অভিনেত্রী সানি লিওনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি।

সানি জানান, মুম্বাইয়ে তার জীবনের শুরুর দিনগুলোতে সেখানকার ভারী বৃষ্টিতে মূল্যবান তিনটি গাড়ি হারিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য, মুম্বাইয়ের বৃষ্টি সম্পর্কে তখন তেমন কোনো ধারণাই ছিল না তার।

সানি লিওন বলেন, ‘আমি তখন মুম্বাইয়ে থাকতাম। সমুদ্রের খুব কাছাকাছি। বর্ষাকাল আমার খুব পছন্দ ছিল। কারণ এ সময় গরমের উত্তাপ অনেকটাই কমে আসতো। বৃষ্টিও খুব পছন্দ, কিন্তু ভেজা হতো না।’

এরপর নিজের খারাপ অভিজ্ঞতা জানিয়ে সানি বলেন, ‘এই বৃষ্টিতেই আমার খুব পছন্দের তিনটি গাড়ি নষ্ট হয়েছে। তার মধ্যে একদিনেই দুটো। আমি তো কাঁদতে শুরু করেছিলাম। কারণ ভারতে বসে যখন আপনি বিদেশি গাড়ি কেনেন তখন মোটা অঙ্কের ট্যাক্স পরিশোধ করতে হয়। গাড়িগুলোর মধ্যে একটি ছিল মার্সিডিজ।’

এরপর এই অভিনেত্রী বলেন, ‘আমার কাছে বিষয়টা খুব খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম, আমি ভুল গাড়ি কিনেছিলাম। তার খেসারত দিয়েছি। এখন আর বর্ষায় বিদেশি গাড়ি ব্যবহার করি না। ভারতে তৈরি গাড়ি পছন্দ করি।’

সন্তানদের বৃষ্টিতে ভিজতে দেন কি-না এমন প্রশ্নে সানি বলেন, ‘আমি ওদের রেইন কোট পরিয়ে দেই। তারপর যত খুশি বৃষ্টিতে ভিজুক আমার আপত্তি নেই। শুধু অসুস্থ না হলেই চলবে।’

সানি লিওনকে খুব শীঘ্রই দেখা যাবে তামিল সিনেমা কোটেশন গ্যাং-এ। বিবেক কুমারের পরিচালনায় সানির সঙ্গে জ্যাকি শ্রফ, প্রিয়মণি, সারা অর্জুন, জয়প্রকাশ, বিষ্ণু ওয়ারিয়ার অভিনয় করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office