শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

নিলামে উঠেছে টাইটানিকের কেট উইন্সলেটের সেই ওভারকোট

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিলামে উঠেছে টাইটানিকের কেট উইন্সলেটের সেই ওভারকোট

সংগৃহীত ছবি

হলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। ১৯১২ সালের ১৩ এপ্রিল প্রথম যাত্রাতেই ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। ওই দুর্ঘটনায় মারা যায় অনেক মানুষ। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয় সিনেমাটি।

বিশ্বখ্যাত সেই ‘টাইটানিক’ সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন লাস্যময়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সিনেমায় একটি একটি ওভারকোট পরেছিলেন তিনি। এবার সেই ওভারকোটটি নিলামে তোলা হয়েছে। আর এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানান, শুক্রবার (১১ আগস্ট) রাতে নিলাম শুরু হওয়ার পরেই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। তবে ওভারকোটটির মূল্য একশো হাজার ডলার অতিক্রম করবে।

তিনি আরও বলেন, অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ নিলাম কার্যক্রম চলবে। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি মূল্য দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় জাহাজটি ডোবার সময় এই ওভারকোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙের উলের ওপর কালো কারুকার্য করা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office