শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল শুক্রবার দেখা করবেন ৮ জন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লাকী ইনাম, হৃদি হক, লিটু আনাম, ফেরদৌস, তারিন, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে কেন এই সাক্ষাৎ, এ বিষয়ে ফেরদৌসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। ধারণা করা হচ্ছে, এই সিনেমার মুক্তি উপলক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ছবিটির অভিনয়শিল্পীরা।

প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। তার বাবা বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধের সময়কার চিত্র ফুটে উঠবে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটিতে।

গত ২৯ মে ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শন করা হয় ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office