শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ সংসদীয় কমিটির

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ সংসদীয় কমিটির

সংগৃহীত ছবি

নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকে ৫৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে উপমহাদেশে বঙ্গোপসাগর কেন্দ্রিক বেল্টে বন্দরগুলো ব্যবহারকারী জনসংখ্যার পরিধির সাপেক্ষে পূর্ণ সক্ষমতা যাচাই করে সক্ষমতা তৈরি করার সুপারিশ করা হয়। সেই সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে নদী শাসন নিয়ে বিশদ স্টাডি করার সুপারিশ করা হয়।

কমিটি ট্যারিফ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিন বন্দরে (চট্টগ্রাম, মোংলা, পায়রা) স্টাডি করে ট্যারিফ নির্ধারণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office