শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইল ইংল্যান্ডের এক দম্পতি!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইল ইংল্যান্ডের এক দম্পতি!

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত এ মুহূর্তের সব থেকে আলোচিত সিনেমা ‘জওয়ান’। যা শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল আকাশছোঁয়া। মুক্তির পর সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে।

মুক্তির দিনেই ভারতে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’। বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে প্রথমদিন এ অংক দাঁড়িয়েছিল ১২৫ কোটিতে। পঞ্চমদিনে দুনিয়াজোড়া বক্স অফিসে মোট ৫৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এ সিনেমা। আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশেও ‘জওয়ান’-এ মজেছেন দর্শক ও অনুরাগীরা। তবে ইংল্যান্ড যেন ঠিক তার উল্টো ছবি। প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখে রীতিমতো খেপে গেলেন এক দম্পতি। শুধু তাই-ই নয়, সিনেমার টিকিটের দাম পর্যন্ত ফেরত দেওয়ার দাবি জানালেন তারা!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ইংল্যান্ডে ‘জওয়ান’ দেখার অভিজ্ঞতা ও আক্ষেপের কথা শেয়ার করেন তারা।

এ দম্পতির দাবি, প্রেক্ষাগৃহে নাকি ক্লাইম্যাক্সের অংশ থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছিল! ফলে, মোট সময়ের অর্ধেকের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল সিনেমা। পরে জানা যায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভুলবশত প্রথম ভাগের জায়গায় সিনেমার দ্বিতীয় ভাগ থেকে প্রদর্শন শুরু করে ফেলেছিল। এ ভুলের মাসুল দিতে হয় দর্শককে। সিনেমা তো ভালো করে দেখা যায়নি বরং সিনেমা দেখার উত্তেজনাও নষ্ট হয়ে গেছে তাদের। এতে ভীষণ অসন্তুষ্ট হয়ে টিকিটের দামও ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়ায় রমরমিয়ে ব্যবসা করছে ‘জওয়ান’। সিনেমা মুক্তির চতুর্থ দিনের মাথাতেও ৫০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছিল শাহরুখের এ সিনেমা। বিশ্বের বক্স অফিসে এত দ্রুত গতিতে ব্যবসা করার ফলে হিন্দি সিনেমার ইতিহাসে নজিরও গড়েছে ‘জওয়ান’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office