শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর হবো : সাকিব

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর হবো : সাকিব

সংগৃহীত ছবি

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালে খেলার স্বপ্ন আগেই ভেস্তে গেছে বাংলাদেশের। তবে নিয়মরক্ষার ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে এবারের মিশন শেষ করল টাইগাররা।

এদিন ব্যাট হাতে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ৮৫ বলের ইনিংসে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি। এরপর বল হাতে ১০ ওভারে ২ মেইডেনসহ ৪১ রানের বিনিময়ে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ম্যাচশেষে সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমরা হাতে খুব ভালো একটা দল পেয়েছি। দলের অনেকে ইনজুরিতে আছে, কেউ কেউ যাওয়া আসার মধ্যে আছে। যেটা আসরে আমাদের সহায়তা করেনি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে দল হিসেবে আমরা ভয়ঙ্কর হবো।’

ভারতের বিপক্ষে জয়ে তরুণ পেসার তানজিম সাকিবকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। এছাড়া আরেক অফস্পিনার শেখ মাহেদীর স্লগে পাঁচ ওভার বোলিং করে চ্যালেঞ্জ জেতায় এবং ব্রেক থ্রু এনে দেওয়ায় তাকেও বাহবা দিয়েছেন ওয়ানডেতে বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব বলেছেন, ‘কিছুটা সিম কাজে দিচ্ছিল। কিন্তু পুরনো বলে খেলা সহজ ছিল। শেখ মাহেদী যখন বোলিংয়ে এসেছে ওটা সহজ সময় ছিল না। সে আমাদের দরকারি ব্রেক থ্রু দিয়েছে। শেষ দিকে সে পাঁচ ওভার বোলিং করেছে, স্পিনার হিসেবে যা সহজ ছিল না। তানজিম শুরুতে খুব ভালো বোলিং করেছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office