শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে একটি চুলা কারখানা থেকে অজগর সাপ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে একটি চুলা কারখানা থেকে অজগর সাপ উদ্ধার

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাসঁ মুরগ খেয়ে মানুষকে অতিষ্ট করে তুলছিল একটি অজগর সাপ। অবশেষে একটি চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধুচুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস মোরগ খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধুচুলা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office