শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘জওয়ান’কে অস্কারে পাঠাতে চান অ্যাটলি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জওয়ান’কে অস্কারে পাঠাতে চান অ্যাটলি

সংগৃহীত ছবি

তাকে নিয়ে কত কথাই না হয়েছে চার বছরে। সব নীরবে সয়ে গেছেন। তিনি আর কেউ নন, বলিউড কিং শাহরুখ খান। চলতি বছরের শুরুর দিকে আবারও পর্দায় ফিরে উত্তর দিতে শুরু করেছেন সব কথার। প্রথমে ‘পাঠান’ আর এখন ‘জওয়ান’, নিজেই নিজের রেকর্ড ভাঙছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক-সমালোচক সবাই।

বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৮৬০ কোটি আয় করেছে এই সিনেমা। এরই মধ্যে অ্যাটলি জানিয়েছেন, ‘জওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করার পর এখন তার লক্ষ্য অস্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জওয়ানকে অস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সঙ্গেও এ আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলে জানান অ্যাটলি। তাহলে কি অ্যাটলি অস্কারের দিকে নজর রাখছেন? উত্তরে পরিচালক বলেন, ‘অবশ্যই।’

অ্যাটলি বলেন, অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই হ্যাঁ। আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক, আমার মনে হয় খান স্যার সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি সিনেমাটি অস্কারে নিয়ে যাব?

অ্যাকশন, রোমান্স, সামাজিক বার্তার মিশেলে জওয়ান সিনেমায় গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

সিনেমাতে একদিকে তিনি পুলিশ অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে শাহরুখ প্রেমীরা। গত ১১ দিনে এ ছবির টোটাল বক্স অফিস কালেকশন ৮৫৮.৬৮ কোটি। শুধু ভারতেই এ ছবির বক্স অফিস কালেকশন ৪৩০.৪৪ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office