শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এশিয়ান গেমস : ফুটবলে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়ান গেমস : ফুটবলে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় পরাজয় বরণ করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। পুরুষ ফুটবলে আজ তারা ১-০ গোলে হার মেনেছে প্রতিবেশী ভারতের কাছে।

চীনের হাংজু প্রদেশে অনুষ্ঠিত ম্যাচে প্রধান্য বিস্তার করে খেলেও শেষ মুহুর্তে গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ৮৫ মিনিটে রেফারির পক্ষপাতমুলক পেনাল্টিতে পরাজয় মানতে হয় লাল সবুজদের। পেনাল্টি থেকে ভারতের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন সুনিল ছেত্রী।

এই হারে গ্রুপ পর্ব থেকেই এক প্রকার নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ দলের। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক চীনের। প্রথম ম্যাচে ভারতকে ৫-১ গোলে হারিয়েছে চীন। অপরদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে হেরেছে মিয়ানমারের কাছে।

আজ জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ভারতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ। সৃস্টি করেছে গোলের বেশ কয়েকটি সুযোগও। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফল হতে পারেনি তারা।

ম্যাচের ৪র্থ মিনিটেই আক্রমনে যায় বাংলাদেশ। ইসা ফয়সালের থ্রু পাস থেকে বল পেয়ে ফাহিম বাঁ পায়ে জোড়ালো শট নিলে সেটি প্রতিহত করে ভারতীয় রক্ষনভাগের খেলোয়াড়রা। ২৮ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাম পায়ে শট নেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে দুর্বল শটের বল সহজেই নিয়ন্ত্রনে নেন ভারতীয় গোলরক্ষক। ৪৫মিনিটে ভারতীয়দের আক্রমন প্রতিহত করেন বাংলাদেশের গোল রক্ষক। ফলে গোল শুন্য ড্রয়েই বিরতিতে যায় দল দুটি।

বিরতি থেকে ফিরে আক্রমন জোড়ালো করে ভারত। ৪৮ মিনিটে ভারতের আব্দুল রাবেহ ফাকায় বল পেয়ে শট নিলেও সেটি বাইরে চলে যায়। ৬৫ মিনিটে স্যামুয়েল জেমসের ফ্রি কিক রুখে দেন মিতুল মারমা ।

৭২ মিনিটে আক্রমনে যায় বাংলাদেশ। দূর পাল্লার ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে জনি ভারতের একজন ডিফেন্ডারকে কাটিয়ে সেটি মেরে দেন গোলরক্ষের গায়ে। শেষ পর্যন্ত ৮২ মিনিটে ছোট্ট একটি ফাউলকে ইস্যু বানান কর্তব্যরত রেফারি। মিরিন্ডা ব্রেইনকে প্রতিহত করতে যাওয়া রহতম মিয়ার বিরুদ্ধে ফাউলের ইস্যুতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ডান পায়ের শটে গোল করেন ভারতের সুনীল ছেত্রী। ০-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের বাকী সময়ে গোলটি আর পরিশোধ করতে পারেনি লাল সবুজ বাহিনী।

এদিকে সাবেক চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল এশিয়ান গেমসের মিশণ শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওয়েনজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office