শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

যে কারণে নিজেকে দীপিকার সঙ্গে তুলনা করলেন মিম

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে নিজেকে দীপিকার সঙ্গে তুলনা করলেন মিম

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। একের পর এক সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে মুগ্ধ করছেন দর্শকদের। সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার।

জানা গেছে, সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিম। আর এই চরিত্রেই নিজেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন তিনি।

মিম বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র ভীষণ পছন্দ হয় আমার। পাশাপাশি নির্মাতা আমাকে আশ্বস্ত করেছিলেন যে ভালো কিছু হবে। শুটিংয়ের পরও আমারও সেটাই মনে হয়েছে। বিশেষ চরিত্রে হলেও এটি খুবই গুরুত্ব বহন করে।

বর্তমানে দেশ-বিদেশের অনেক সিনেমাতেই বড় তারকারা বিশেষ চরিত্রে অভিনয় করেন। এসব সিনেমায় তাদের উপস্থিতি কম সময়ের হলেও গুরুত্বটা অনেক বেশি থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে।

উদাহরণ দিয়ে নায়িকা বলেন, ‘জওয়ান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্রটি যে রকমভাবে গুরুত্ব পেয়েছে, আমারও তাই। এই সিনেমায় দীপিকার চরিত্রের সঙ্গে নিজের মিলটা পাচ্ছি আমি।

মিম আরও বলেন, এ ছবিটা আমার জন্য অসাধারণ একটা জার্নি। আমি অনেক কিছু শিখেছি। এসব অভিজ্ঞতা আমার পরবর্তী যে কোনো কাজে বেশ সহায়ক হবে।

জিতের প্রসঙ্গে তিনি বলেন, একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন ধরে জিৎ দার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, তেমনি জিৎ দা-ও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন।

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। গত সপ্তাহে ফেসবুক পেজে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম লুক পোস্টার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office