শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তাপসী পান্নু ভবিষ্যতের জয়া বচ্চন!

বিনোদন ডেক্স   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাপসী পান্নু ভবিষ্যতের জয়া বচ্চন!

সংগৃহীত ছবি

পাপারাৎজির উদ্দেশ্যে তাপসীকে বলতে শোনা যায়, ‘দয়া করে সরে যান, নইলে আপনিই বলবেন আপনার ধাক্কা লেগেছে। দয়া করে সরুন। আমি শান্তভাবে বলছি, না হলে আপনিই বলবেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। দয়া করে সরুন’।

ঘটনা শনিবার রাতে ডিনার ডেটে গিয়েছিলেন তাপসী পান্নু। সেখান থেকেই ফিরছিলেন, নিত্যদিনের মতো রেস্তোরাঁ থেকে বের হতেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। কিন্তু ক্যামেরার সামনে পোজ দেওয়ার বদলে বেজায় চটে যান তাপসী।

পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে এসেছে তাপসীর রেগে যাওয়ার সেই মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে বের হতেই পাপারাৎজির ক্যামেরা দেখে বেজায় বিরক্ত হন তাপসী। পাপারাৎজির উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘দয়া করে সরে যান, নইলে আপনিই বলবেন আপনার ধাক্কা লেগেছে। দয়া করে সরুন। আমি শান্তভাবে বলছি, না হলে আপনিই বলবেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। দয়া করে সরুন’।

এরপর তাপসী তাদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়েন। এরপর এক পাপারাৎজো তাপসীর উদ্দেশে পাল্টা বলেন, ‘ধন্যবাদ, বাই তাপসীজি, আপনি সত্যিই ভালো।’ গাড়ির দরজা বন্ধ করতে করতেও তাপসী আবারও তাদের পাল্টা ধন্যবাদ বলেন।

এ ভিডিওর নিচে নেটনাগরিকদের নানা মন্তব্য উঠে এসেছে। কেউ তাপসীর সমর্থনে সুর চড়িয়ে লিখেছেন, ‘তাপসী ঠিকই করেছেন, মিডিয়ার লোকজন সবসময় এমন করে। কেউ আবার তাপসীর এমন ব্যবহারে বিরক্ত হয়ে লিখেছেন, ‘লোকজনের কীইবা দরকার এদের ছবি তুলতে যাওয়ার!’ কারোর কথায়, ‘পাপারৎজির উচিত এই নারীকে এড়িয়ে চলা।’ কারোর দাবি, ‘তাপসী তো যখন দেখি এই কথাটাই বলেন, সরে দাঁড়ান।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ভবিষ্যতের জয়া বচ্চন’।

এদিকে কাজের ক্ষেত্রে খুব শিগগিরই মুক্তি পাবে তাপসী পান্নু প্রযোজিত ছবি ‘ধক ধক’। রোড ট্রিপের এই ছবিতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ, দিয়া মির্জা এবং সঞ্জনা সংঘ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office