শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

খেলা ডেস্ক   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত তিনটি ছক্কা মারেন রোহিত। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৪ ছক্কার মালিক হন তিনি।

এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলের ছক্কার বিশ^রেকর্ড। তিন ফরম্যাটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল। ১০৩ টেস্টে ৯৮, ৩০১ ওয়ানডেতে ৩৩১ ও ৭৯ টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মারেন গেইল।

তিন ফরম্যাটে ৪৫৩ ম্যাচ খেলে ৫৫৪ ছক্কার মালিক এখন রোহিত। ৫২ টেস্টে৭৭টি,২৫২ ওয়ানডেতে ২৯৫টি ও ১৪৮ টি-টোয়েন্টিতে ১৮২টি ছক্কা মারেন গেইল।

৫২৪ ম্যাচে ৪৭৬ ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office