শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মুক্তির প্রথম দিনে আয়ের রেকর্ড গড়ল বিজয়ের ‘লিও’

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তির প্রথম দিনে আয়ের রেকর্ড গড়ল বিজয়ের ‘লিও’

সংগৃহীত ছবি

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’ প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বের ৫ হাজার ৬০০ স্ক্রিনে প্রদর্শিত হয়েছে এই ছবি।

ফলে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি! যেটি প্রথম দিনের আয়ের দিক থেকে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে।! শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়াও শুধু ভারতেই ‘লিও’ আয় করেছে ৬৫ কোটি রুপি!

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে (এক্স) জানিয়েছে, ‘লিও’ সিনেমার দুর্দান্ত ওপেনিং হয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

যদিও দর্শকদের কাছ থেকে এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। কারো মতে, সিনেমাটির শুরুর গল্পে সম্ভাবনা থাকলেও শেষটা হয়েছে হতাশাজনক। আবার কেউ বলছে, ‘লিও’ হবে ব্লকবাস্টার সিনেমা।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

৩০০ কোটি বাজেটে নির্মিত এই সিনেমায় বিজয় ছাড়া আরও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office