শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রণবীর থাকাকালীন অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করেছি : দীপিকা

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রণবীর থাকাকালীন অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করেছি : দীপিকা

সংগৃহীত ছবি

কফি উইথ করণ (সিজন- ৮) এর প্রথম পর্বে এসে বোমা ফাটালেন বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যেখানে নিজেদের সম্পর্ক নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করেছে এই দম্পতি।

অনুষ্ঠানে হাজির হয়ে রণবীরের সঙ্গে শুরুর দিকের সম্পর্ক নিয়ে দীপিকা বলেন, ‘আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে জড়াতে চাইনি। কমিটেড হতে চাইনি। জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম। কারণ সেটারই বয়স ছিল তখন। তারপরই রণবীরের সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।’

এরপর দীপিকা বলেন, ‘রণবীরের সঙ্গে যখন সম্পর্কে ছিল তখন অন্য পুরুষদের সঙ্গেও মেলামেশা করেছি। তবে তাদের প্রেমে পড়িনি। কারণ, মনের দিক থেকে রণবীরই আমার কাছে ছিল সব। এসবই রণবীর জানে। আমার সমস্ত অতীতকে সে মেনে নিয়েছে। এটাই তো প্রেম।’

এদিন রণবীর জানান, রামলীলা ছবি করার সময় থেকেই তাদের সম্পর্ক তৈরি হয়। এরপর মালদ্বীপে বেড়াতে গিয়ে তিনি দীপিকাকে প্রপোজ করেন। কিন্তু প্রাথমিকভাবে অভিনেত্রীর মা তাকে মেনে নেননি। এক বছর সময় লেগেছিল রণবীরের, অভিনেত্রীর মায়ের মন জিততে।

এরপর ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। বিয়ের জন্য তারা উড়ে গিয়েছিলেন ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে। সেখানেই চার হাত এক হয় তাদের। এরপর বেশ সুখী দাম্পত্য হিসেবেই সংসার জীবন পার করছে এই দম্পতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office