শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

তিন ম্যাচ খেলেই রেকর্ড ভাঙলেন শামি

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন ম্যাচ খেলেই রেকর্ড ভাঙলেন শামি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আসরে ভারতের হয়ে আগের সব বোলারদের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট পরেছেন মোহাম্মদ শামি। বৃহস্পতিবার (২ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট শিকার করে বিশ্বকাপ ক্যারিয়ারে ৪৫ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার। এতেই ভারতের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির কীর্তি গড়েন তিনি।

এবারের বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শামি। আর তাতেই দুর্দান্ত পারফর্ম করে নিজের শক্তিমত্তা দেখিয়েছেন ভারতীয় পেসার। তিন ম্যাচে উইকেট শিকার করেছেন ১৪টি।

এতদিন ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটি ছিল জাভাগাল শ্রীনাথ ও জহির খানের। ভারতীয় দলের জার্সিতে তারা দুইজনই শিকার করেছিলেন ৪৪টি করে উইকেট।

তবে জহির ও শ্রীনাথ থেকে অনেক কম সময়ে ভারতের সেরা বোলারের মুকুট পরেছেন শামি। মাত্র ১৪ ম্যাচ খেলেই জহির ও শ্রীনাথকে ছাড়িয়ে গেছেন চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার। ৪৪ টি উইকেট শিকার করতে জহির খান খেলতে হয়েছে ২৩টি ম্যাচ এবং শ্রীনাথকে খেলেছেন ৩৪টি ম্যাচ।

এবারের বিশ্বকাপে শামি প্রথম ম্যাচটি খেলেছেন ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে তিনি ৫৪ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এরপর লখনৌতে ইংল্যান্ডের বিপক্ষে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি উইকেট।

গতকাল বুধবার (২ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৮ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন শামি। ডানহাতি এই পেসারের তোপে ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানরা মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩০২ রানের জয় নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office