শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি দিতে পারে এই ৫ মশলা

লাইফস্টাইল ডেক্স   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি দিতে পারে এই ৫ মশলা

সংগৃহীত ছবি

গ্যাস্ট্রিক মানুষের নিত্যদিনের সঙ্গী। সকাল শুরু হয় বুকজ্বালা, পেটের মধ্যে মোচড়, চোয়া ঢেঁকুর দিয়ে। সেই রেশ দিনভর থাকে। ওষুধ খেয়ে তার পর মেলে স্বস্তি।

বাইরের খাবার বেশি খেলে মাঝেমাঝেই এমন হবে, সেটা অস্বাভাবিক নয়। তাই অনেকেই গ্যাস্ট্রিক থেকে বাঁচতে তেল-মশলাদার খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেন। অথচ এ সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে কয়েকটি মশলা।

জিরা

আমিষ কিংবা নিরামিষ, রান্নায় জিরা ফোড়ন না দিলে স্বাদ হয় না। তবে জিরা গ্যাস্ট্রিক থেকে বাঁচতে সাহায্য করে। জিরাতে রয়েছে এক ধরনের বিশেষ তেল। যা গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়।

গোলমরিচ

সর্দি-কাশি ছাড়াও গোলমরিচে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান হজমশক্তি উন্নত করে। হজম ভাল হলে গ্যাস্ট্রিক হওয়ার ভয়ও অনেক কম থাকে। রান্নায় ব্যবহার করা ছাড়াও গোলমরিচ এমনিও খেতে পারেন। উপকার পাবেন।

দারচিনি

পেট ভাল রাখতে দারচিনির জুড়ি মেলা ভার। পেটের খেয়াল রাখতে তাই নিয়মিত দারচিনি খেতে পারেন। অনেক সময় গ্যাস হলে বমি বমি পায়। সেই সমস্যাও দারচিনির গুণে দূরে চলে যায়।

এলাচ

পায়েসে দিলে স্বাদ এবং গন্ধ দুই-ই বেড়ে যায়। এলাচ কিন্তু গ্যাস্ট্রিক কমাতে দারুণ উপকারী। গ্যাস্ট্রিক হলেই একটা এলাচ যদি মুখে পুরে দিতে পারেন, তা হলে আর ওষুধ খাওয়ার দরকার পড়বে না। নিয়ম করে না হলেও, মাঝেমাঝে যদি এলাচ খান তা হলে পেটের সমস্যা নিয়ে ভুগতে হবে না।

আদা

অন্যান্য আনাজপাতির চেয়ে আদা অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষ করে পেটের স্বাস্থ্য ভালো রাখতে আদার জুড়ি মেলা ভার। গ্যাস্ট্রিকের ঝুঁকি কমাতেও আদা উপকারী হতে পারে। আদায় রয়েছে ফাইটো কেমিক্যালস, এই অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষতিকারক ব্যাক্টেরিয়া বৃদ্ধি পেতে দেয় না। দাঁতের জন্যেও ভালো আদা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office