শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শঙ্কা উড়িয়ে ইউরোতে ইতালি

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শঙ্কা উড়িয়ে ইউরোতে ইতালি

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ইতালি নেই অনেকটা দিন ধরে। পুঁচকে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে প্লে-অফের কাছে হেরে কাতার বিশ্বকাপ মিস করেছিল আজ্জুরিরা। মাঝে যদিও ইউরোপের শ্রেষ্ঠত্ব পেয়ে গিয়েছিল তারা। ২০২০ সালে ইউরোর শিরোপা ঘরে তুলে নেয় রবার্তো মানচিনির শিষ্যরা। সবমিলিয়ে উত্থান পতনে বেশ রুক্ষ সময় পার করছে ইতালির ফুটবল।

এরইমাঝে ২০২৪ ইউরোতে তাদের অংশগ্রহণ নিয়েও জেগেছিল শঙ্কা। অপ্রত্যাশিতভাবে বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে বসে দলটি। কোচ রবার্তো মানচিনিও দল ছেড়ে চলে যান। নতুন কোচ লুসিয়ানো স্প্যালেত্তি এসেছেন বড় চাপ মাথায় নিয়ে। অবশ্য সেই চাপ সামালও দিয়েছেন এই কোচ। ইউক্রেনের সঙ্গে গোলশুন্য ড্র করে জার্মানির টিকিট নিশ্চিত করেছে দলটি।

‘সি’ গ্রুপ থেকে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে কাল ইউক্রেনের বিপক্ষে অন্তত ১ পয়েন্ট পেতেই হতো ইতালিকে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ইউরোর টিকিট পেয়ে গেছে ইতালি। বাছাইয়ের ১০ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। জার্মানি স্বাগতিক হওয়ায় তারা সরাসরি খেলবে। বাকি তিনটি দল আসবে প্লে-অফ খেলে।

গতকালের ড্রয়ের পর ইতালি ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে। দুই দলেরই পয়েন্ট সমান ১৪। এমনকি জয়, হার ও ড্র করা ম্যাচের সংখ্যাও সমান। তবে দুই দলের প্রথম দেখায় ইতালি ২-১ ব্যবধানে জয় পাওয়ায় তারাই মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে এই ড্রয়ের পর ইউক্রেন একেবারেই ছিটকে পড়েনি। তারাও যেতে পারে ইউরোর মূলপর্বে। তবে সেজন্য তাদের পার হতে হবে প্লে-অফের বাঁধা।

আগামী বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর উয়েফা ইউরো ২০২৪। জার্মানির ১০ শহরে হবে ২৪ দলের এই ফুটবল লড়াই। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office