শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

চ্যাম্পিয়ন্স লিগ: দুই গোলে পিছিয়ে পড়েও লিপজিগকে হারিয়েছে সিটি

খেলা ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন্স লিগ: দুই গোলে পিছিয়ে পড়েও লিপজিগকে হারিয়েছে সিটি

সংগৃহীত ছবি

দুই গোলে পিছিয়ে পড়েও মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আরবি লিপজিগকে ৩-২ ব্যবধানে পরাজিত করে জয়ের ধারা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে গোল করে সিটির নরওয়েজিয়ান তরুণ আর্লিং হালান্ড ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে দ্রুততম সময়ে ৪০ গোল করার রেকর্ড গড়েছেন।

২০১৮ সালের পর ইত্তিহাদ স্টেডিয়ামে প্রথম ইউরোপীয়ান পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সিটিজেনরা। প্রথমার্ধে লোয়িস ওপেন্ডার দুই গোলে লিপজিগ এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে হালান্ড, ফিল ফোডেন ও জুলিয়ান আলভারেজের গোলে শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি পেপ গার্দিওলার দলকে। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই নিজেদের ধরে রেখেছে সিটি।

ম্যাচ শেষে ফোডেন স্বীকার করেছেন প্রথমার্ধটা অত্যন্ত বাজে ছিল। দ্বিতীয়ার্ধে পুরো দল ফিরে এসে পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয়। এই দলের মানসিকতারও প্রশংসা করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেও মাঠে এনিয়ে সিটি শেষ ২৯ ম্যাচের ২৭টিতেই জয়ী হয়েছে। এই যাত্রায় নিয়মিত ভাবেই লিপজিগকে পরাজিত করেছে তারা। এর আগে মার্চে ইত্তিহাদ সফরে জার্মান দলটি ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে গার্দিওলা ঠিকই টানেলে অপর প্রান্তের আলোটা দেখতে পেয়েছিলেন। আরো একবার তার দল প্রমান করেছে কেন ইউরোপীয়ান ফেবারিটটের হটিয়ে তার দল গত আসরে শিরোপা জিতেছিল।

৫৪ মিনিটে হালান্ড তার স্বভাবসুলভ ভঙ্গীমায় সিটি শিবিরে স্বস্তি ফেরান। যদিও তখনো সমতা না ফেরায় কিছুটা অস্বস্তি তো ছিলই। ৩৫ ম্যাচে এটি হালান্ডের ৪০তম গোল। ম্যাচ শেষের ২০ মিনিটে আগে জোসেপ গাভারডিওলের পাস থেকে ফোডেন সিটির পক্ষে সমতা ফেরান।

লিভারপুল থেকে ধারে খেলতে আসা ফ্যাবিও কারভালহো গোল করলে লিপজিগ ভেবেছিল আবারো তারা সমতায় ফিরছে। কিন্তু অফসাইডের কারনে সেই গোল বাতিল হয়ে যায়। ৮৭ মিনিটে ফোডেনের লো ক্রসে আলভারেজ দারুনভাবে বল নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ালে সিটির জয় নিশ্চিত হয়। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে চার ম্যাচ খেলা আলভারেজের এটি চতুর্থ গোল।

এই গ্রুপ থেকে ইতোমধ্যেই শেষ ষোল নিশ্চিত করেছে লিপজিগ। তাদেরকে এখন নক আউট পর্বে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের কোন একটি দলকে মোকাবেলা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office