শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

কখনও বাবার চরিত্রে অভিনয় করব না : ফেরদৌস

বিনোদন ডেক্স   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কখনও বাবার চরিত্রে অভিনয় করব না : ফেরদৌস

সংগৃহীত ছবি

নায়ক হয়ে থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আজীবন ভক্তদের কাছে নায়ক হয়েই থাকবেন।

এই তারকার ভাষ্য, আমি আগেই ঠিক করে রেখেছি কখনও বাবার চরিত্র করবো না। হিরো হয়ে অবসরে যাবো। ভক্তদের কাছে সবসময় হিরো হয়ে থাকতে চাইব।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ঢাকা-১০ আসনের এই প্রার্থী নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এ বিষয়ে তিনি বলেন, এতদিন পর্দার নায়ক ছিলাম। এবার বাস্তবের নায়ক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই। তাই যেখানে থাকবো নায়ক হিসেবে থাকতে চাই। রাজনীতিতে নিয়মিত হলেও যদি মনের মতো সিনেমা পাই, তবে বছরে কম করে হলেও একটি সিনেমা করবো।

নির্বাচিত হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কী করবেন জানতে চাইলে ফেরদৌস বলেন, শিল্প সংস্কৃতি শিক্ষায় তিনটি সেক্টর নিয়ে আমি কাজ করতে চাইবো। তাছাড়া অনেকে সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন চান। তাদের কথা, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা বিরাজমান। পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি আছে। এসব সমস্যার সমাধানে কাজ করবো।

চলচ্চিত্রে ফেরদৌসের ক্যারিয়ার প্রায় ২৬ বছর। এজন্য তিনি নিজেকে আগাগোড়া সিনেমার মানুষ মনে করেন। ফেরদৌসের ভাষ্য, সিনেমাই আজকে আমাকে নায়ক ফেরদৌস বানিয়েছে। তিনি বলেন, যেহেতু আমি সিনেমার মানুষ, তাই বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মান দেওয়ার চেষ্টা করব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office