শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

‘ডানকি’র ট্রেলারে মুগ্ধ দর্শক

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ডানকি’র ট্রেলারে মুগ্ধ দর্শক

সংগৃহীত ছবি

পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় হাজার কোটি টাকা কালেকশনের পর এবার ‘ডানকি’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে শাহরুখ যে নতুন চমক নিয়ে আসছেন ভক্তদের জন্য সেটা অনুমেয় ছিল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসতে দর্শকদের প্রত্যাশার পারদ আরও বেড়ে গেল।

ডানকির ৩ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে বন্ধুত্ব, স্বপ্ন, লড়াই, দেশের প্রতি আবেগ সব গল্পই উঠে এসেছে। যা সমালোচকদের বেশ মুগ্ধ করেছে।

ট্রেলারে দেখা যায়, শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি। আড্ডাবাজ বন্ধুরাই তার পরিবার। তার অন্য চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। হার্ডির এই চার বন্ধুই লন্ডনে যেতে চান। কিন্তু বিপত্তি বাধে ইংরেজি ভাষা না জানার কারণে। অ্যাম্বাসী ফেস করে রীতিমতো অপমানের শিকার হন ভিকি কৌশল।

পরের একটি দৃশ্য শাহরুখ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘বৃটিশরা হিন্দি না জেনেও সারা বছর ভারতে আসে, অথচ সঠিক ইংরেজি না জেনে ভারতীয়রা কেন তাদের ভূমিতে যেতে পারবে না?’ এরপরই দেশের বাইরে যাওয়ার পথচলা শুরু হয় শাহরুখ ও তার বন্ধুদের।

পাঞ্জাবের সিনেমার মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার মাঝে ৫ বন্ধুর লন্ডন পাড়ি দেওয়ার স্বপ্ন, যা সত্যি করতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন হার্ডি। এ নিয়েই এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। একপর্যায়ে ট্রেলারের শেষের দিকে বৃদ্ধ বয়সের শাহরুখেরও দেখা মিলে।

শাহরুখের ‘ডানকি’ মুক্তি পাবে ২১ ডিসেম্বর। যেখানে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নির্মাতা রাজকুমার হিরানি ও কিং খান। ছবিটির প্রযোজনায় থাকছেন শাহরুখপত্নী গৌরী খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office