শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রেমিকার সঙ্গে নতুন ইনিংস শুরু অঙ্কুশের

বিনোদন ডেক্স   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমিকার সঙ্গে নতুন ইনিংস শুরু অঙ্কুশের

সংগৃহীত ছবি

গুঞ্জন আগেই ঘুরছিল—অবশেষে সেই গুঞ্জনে পড়ল শিলমোহর। নতুন বছরেই সুখবরটা দিয়েই দিলেন অঙ্কুশ হাজরা। প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়েই শুরু করতে চলেছেন জীবনের এক নতুন অধ্যায়…।

আগামী বছরেই আসতে চলেছে অভিনেতার হাইবাজেট ছবি ‘মির্জা’। এই ছবির মধ্যে দিয়েই প্রথম বার প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ ঘটতে চলেছে তার।

আর ওই ছবিতের অঙ্কুশের নায়িকা ঐন্দ্রিলা। প্রকাশ পেয়েছে ছবিতে তার ফার্স্টলুক। ছবিতে তার চরিত্রের নাম মুসকান। যার অর্থ হাসি। ঐন্দ্রিলার লুক শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, “এই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে মুসকানের আলাপ করালাম। নাম শুনে ভুলে যাবেন না। ২০২৪-এ ওর সঙ্গে দেখা হচ্ছে।”

বাংলা ছবির অবস্থা এই মুহূর্তে বিশেষ ভাল নয়। হাতেগোনা ছবি হিট। এই পুজোতে চারটে বড় ছবি মুক্তি পেলেও আশানুরূপ ফল করতে পেরেছে একটি ছবিই। সিঁদুরে মেঘ দেখছেন প্রযোজকরা। এরই মধ্যে অঙ্কুশ যদিও তাঁর এই ছবি নিয়ে আশাবাদী। ছবির জন্য বিস্তর টাকা বিনিয়োগ করেছেন তিনি। বক্স অফিসে ছবিটি কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office