শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শ্রীলংকা ক্রিকেটের পরামর্শক হলেন জয়সুরিয়া

খেলা ডেস্ক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকা ক্রিকেটের পরামর্শক হলেন জয়সুরিয়া

সংগৃহীত ছবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে এক বছরের জন্য লংকান ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

পরামর্শক হিসেবে কলম্বোর হাই পারফরমেন্স কেন্দ্র আর প্রেমাদাসা স্টেডিয়ামে হাই পারফরম্যান্স সেন্টারে থাকা খেলোয়াড় ও কোচদের পর্যবেক্ষণ করবেন। একই সাথে খেলোয়াড় এবং কোচিং কর্মীদেরও দক্ষতা বাড়াতে কাজ করবেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, ‘শ্রীলংকা ক্রিকেটের কর্মসূচিতে দক্ষতা প্রতিষ্ঠা করতে সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফের উপর নজর রেখে সেগুলো বাস্তবায়িত করবে জয়সুরিয়া।’

২০১৯ সালে আইসিসির দুর্নীতি দমন ইউনিট কর্তৃক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হবার পর এসএলসির হয়ে প্রথম ভূমিকা পালন করবেন জয়সুরিয়া। দু’টি অভিযোগ তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করা এবং বাধা দেওয়ার কারনে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

সম্প্রতি শ্রীলংকা ক্রিকেটের নতুন নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ওপেনার উপুল থারাঙ্গা। পাঁচ সদস্যের এই কমিটিতে আছেন সাবেক স্পিনার অজান্থা মেন্ডিস। এই কমিটির গঠনের পরই জয়সুরিয়াকে পরামর্শক করা হয়েছে।

২০১৩-২০১৫ এবং ২০১৬-২০১৭ সাল পর্যন্ত এসএলসির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন জয়সুরিয়া।

১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলংকার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সুরিয়া। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে আর ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ২১ হাজারের বেশি রান ও বল হাতে ৪৪০ উইকেট শিকার করেছেন জয়সুরিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office