শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

উস্কানি দিলে ‘পরমাণু হামলার’ হুশিয়ারি কিমের

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উস্কানি দিলে ‘পরমাণু হামলার’ হুশিয়ারি কিমের

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুশিয়ার করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। এদিকে সিউল এবং তাদের মিত্ররা ‘কোন পূর্বশর্ত ছাড়াই’ সংলাপের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের পর কিম এমন হুশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে তারা উত্তর কোরিয়ার সাথে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভূক্ত ছিল। আলোচনায় তারা আবারো বলেছে যে, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়ং যে কোন ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটবে।

এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম তাদের দেশের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

উত্তর কোরিয়ার নেতার এমন হুশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন,সিউল এবং টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘আরো উস্কানি দেওয়া বন্ধ করতে এবং কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তাব গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office