শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পেনাল্টি মিসের পর সালাহর দুই গোলে লিভারপুলের জয়

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেনাল্টি মিসের পর সালাহর দুই গোলে লিভারপুলের জয়

সংগৃহীত ছবি

মোহাম্মদ সালাহর জোড়া গোলে কাল নিউক্যাসলকে এ্যানফিল্ডে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এই জয়ে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো অল রেডসরা।

যদিও প্রথমার্ধের ২২ মিনিটে সালাহর শট নিউক্যাসল গোলরক্ষক মার্টিন ডুব্রাভকা রুখে না দিলে জয়ের ব্যবধান আরো বাড়াতে পারতো জার্গেন ক্লপের দল। কাল ম্যাচে ডুব্রাভকা লিভারপুলের ১০টি শট প্রতিহত করেছেন।

কিন্তু সেই ভুলের প্রতিদান ঠিকই ম্যাচে জোড় গোল করে দিয়েছেন মিশরীয় স্ট্রাইকার সালাহ। লিভারপুলের হয়ে বাকি গোলদুটি করেছেন কার্টিস জনসন ও কোডি গাকপো। গত আট ম্যাচে নিউক্যাসলের এটি সপ্তম পরাজয়।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে শীতকালীণ বিরতিতে যাচ্ছে লিভারপুল। বিস্ময়কর ভাবে লিভারপুলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে এ্যাস্টন ভিলা।

কাল ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘এটা একটি বিশেষ ম্যাচ, বিশেষ রাত। আমার দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ঠিল। ম্যাচের শুরুটাও বেশ ভাল হয়েছিল। সবাই ডুব্রাভকার খেলা দেখেছে। নিউক্যাসলের এই গোলরক্ষক আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল। দুর্দান্ত একটি ম্যাচ। যে গোলগুলো আমরা হজম করেছি সেগুলো বাদ দিয়ে ম্যাচের বাকি সময়টা আমি দারুন উপভোগ করেছি।

এই পরাজয়ে শীর্ষ চারের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে টেবিলের নবম স্থানেই থাকলো নিউক্যাসল। এর ফলে কোচ এডি হাউয়ের উপর চাপ আরো বাড়লো। এবারের মৌসুমে ১০ এ্যাওয়ে ম্যাচে মাত্র ৫ পয়েন্ট লাভ করেছে ম্যাগপাইরা যা প্রিমিয়ার লিগের এ্যাওয়ে রেকর্ডে দ্বিতীয় সর্বনি¤œ।

এ্যানফিল্ডে কাল ঝড়ো বাতাসের মধ্যে লিভারপুল নিজেদের দারুনভাবে এগিয়ে নিয়ে গেছে। আর তারই জেড়ে হাউয়ের দল কোন প্রতিরোধই গড়তে পারেনি। নিউক্যাসল বস বলেছেন, ‘আমরা নিজেদের সেরাটা ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছি। আজকের ম্যাচে সবদিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, সেখানে প্রতিশ্রুতিও ছিল। যতক্ষন সম্ভব আমরা লিভারপুলকে প্রতিরোধ করার চেষ্টা করেছি। ইনজুরির কারনে আমাদের অনেকেই অনুপস্থিত রয়েছে। ডিসেম্বরে ব্যস্ত সূচীতে আমাদের অনেক কঠিন ম্যাচ খেলতে হয়েছে। যার প্রভাব দলের পারফরমেন্সে পড়েছে।’

ইনজুরির কারনে দলের বাইরে থাকা এক নম্বর গোলরক্ষক নিক পোপের স্থানে ডুব্রাভকা নিজেকে প্রমানে ব্যর্থ হচ্ছে। সাম্প্রতিক সময়ে নিউক্যাসলের ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় ভাগ্য কোনভাবেই সহায় হচ্ছেনা। তবে স্লোভাকিয়ান গোলরক্ষক কাল ছিলেন অপ্রতিরোধ্য। ডারইউন নুনেজকে ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচে প্রথম নিউক্যাসলকে রক্ষা করেন। লুইস দিয়াজ প্রথমার্ধের মাঝামাঝিতে বল জালে জড়ালেও নুনেজের অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।

এর আগে ২২ মিনিটে দিয়াজকে বক্সের ভিতর ফাউল করে বসেন সেভেন বোটম্যান। কিন্তু স্পট কিক থেকে সালহকে হতাশ করেন ডুব্রাভকা। এতে প্রিমিয়ার লিগে সালাহর ১৫০তম গোল পাওয়া হয়নি। আফ্রিকান নেশন্স কাপে খেলতে যাবার আগে এটাই ছিল সালাহর শেষ ম্যাচ। রেডসের হয়ে শেষ ১০টি স্পট কিকের মধ্যে চারটিই মিস করেছেন সালাহ।

সালাহর ব্যর্থতায় প্রথমার্ধে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় লিভারপুল। যদিও বিরতি শেষে মাঠে ফিরেই ডেডলক ভাঙ্গেন সালাহ। ৪৯ মিনিটে নুনেজের সহায়তায় সালাহর হেড আটকাতে পারেননি ডুব্রাভকা। কিন্তু ম্যাচের ¯্রােতের একেবারে বিপরীতে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে সমতা ফেরায় নিউক্যাসল। এন্থনি গর্ডনের থ্রু বল থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক আত্মবিশ্বাসের সাথে এ্যালিসন বেকারকে পরাস্ত করেছেন। নুনেজ আরো একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।

ক্লপ ৬৪ মিনিটে একসাথে মাঠে নামান দিয়োগো জোতা ও গাকপোকে। ৭৪ ও ৭৮ মিনিটে জোতার সহায়তায় জোনস ও সালাহর ক্রসে গাকপো পরপর দুই গোল করে লিভারপুল শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন। ৮১ মিনিটে বোটম্যানের গোলে নিউক্যাসল অল্প সময়ের জন্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েলি। কিন্তু ৮৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টির সুযোগ আর হাতছাড়া করেননি সালাহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office