শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নতুন ওয়েব সিরিজে থাকছেন শোলাঙ্কি অলিভিয়া-রিয়া

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন ওয়েব সিরিজে থাকছেন শোলাঙ্কি অলিভিয়া-রিয়া

সংগৃহীত ছবি

আজ মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত সিনেমা ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। নতুন সিনেমা মুক্তির আগেই পরিচালক তার পরবর্তী ওয়েব সিরিজের কাস্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

গত বছর দেবালয় পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অবশ্য ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর সাম্প্রতিক বছরের নতুন কনটেন্ট ঘোষণার সময় জানা গিয়েছিল, দেবালয় ‘মধ্যরাতের অপেরা’ নামের একটি ওয়েব সিরিজ় পরিচালনা করবেন। তবে শোনা যাচ্ছে, আপাতত সেই সিরিজটির কাজ শুরু হচ্ছে না। নতুন সিরিজটি একটি অন্য সিরিজ।

এটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার হতে পারে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শোলাঙ্কি রায়। বিগত কয়েক বছরে সিনেমার প্রতি মনোনিবেশ করেছেন অভিনেত্রী। সে দিক থেকে লম্বা বিরতির পর আবার ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখতে চলেছেন দর্শক। এ ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়।

এই সিরিজে নায়কের জন্য একাধিক তারকার কাছে প্রস্তাব গেছে। তার মধ্যে নীল ভট্টাচার্যের নামও রয়েছে। অবশ্য নীল এই সিরিজে অভিনয় করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নীল ছোট পর্দার জনপ্রিয় মুখ। সেখানে তিনি এই সিরিজে যোগ দিলে তা দর্শকের কাছে নতুন চমক হতে চলেছে। আপাতত কাস্টিং এবং অভিনেতাদের সময় পাওয়া নিয়ে আলোচনায় ব্যস্ত নির্মাতারা। তার পরেই শুরু হবে শুটিং।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office