শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রামমন্দির নির্মাণে কোন তারকা কত টাকা দিলেন?

বিনোদন ডেক্স   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামমন্দির নির্মাণে কোন তারকা কত টাকা দিলেন?

সংগৃহীত ছবি

ভারতের অযোধ্যায় চলছে ‘মহোৎসব’। দেশটির বিভিন্ন শহর থেকে অযোধ্যায় যাচ্ছেন। জানা গেছে, আজ অন্তত ৮০০০ মানুষ রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকবেন। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মন্দিরের উদ্বোধন করবেন। তার হাত দিয়েই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে।

তবে বেশ কয়েক বছর সময় লেগেছে এই মন্দির নির্মাণে। এতে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। তবে রামমন্দির তৈরিতে সাহায্য করেছেন অনেকে বলিউড তারকারা। অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে পবন, হেমা মালিনীরা এগিয়ে এসেছেন।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অক্ষয় কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক তার। বছর দুয়েক আগে রামমন্দিরের জন্য আর্থিক অনুদান চেয়েছিলেন অনুরাগীদের কাছে। নিজেও মোটা টাকা অনুদান দিয়েছেন অক্ষয়, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনতে নারাজ তিনি। তিনি অনুপম খের। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। নিজে কাশ্মীরি পণ্ডিত তিনি। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।

মথুরার সাংসদ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। শোনা যায়, তিনি মন্দির নির্মাণে বিপুল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন। তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আসুক, চান না অভিনেত্রী।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুকেশ খন্না। ‘শক্তিমান’ সিরিয়ালের মাধ্যমেই যাঁর পরিচিতি, তিনি মন্দির নির্মাণে ১ লাখ টাকা দিয়েছেন অযোধ্যায় বিধায়ককে।

রামের চরিত্রে অভিনয় করে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন অভিনেতা গুরমীত চৌধরী। মন্দির নির্মাণে তিনিও মোটা টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

শুধু বলিউডের তারকারা নন, এগিয়ে এসেছেন দক্ষিণী তারকারাও। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে। এছাড়াও আরও অনেক অভিনেতাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office