শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে একবছরে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জন গ্রেফতার : র‌্যাব

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বিভিন্ন স্থানে একবছরে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জন গ্রেফতার : র‌্যাব

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০২৩ সালে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব ফোর্সেস ২০১৮ সাল হতে অদ্যাবধি রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেফতারে অভিযান চালিয়ে ৩ হাজার ১শ’ ৬৬ জন ডাকাতকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে র‌্যাব অভিযান চালিয়ে ৬৩৪ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের উল্লেখ্যযোগ্য অভিযানগুলো হচ্ছে- ২০২৩ সালের ১ জানুয়ারি র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ (২৩) ১৪ সদস্যকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ ২টি পিকআপ, ১৩টি মোবাইল ও নগদ- ৩৮ হাজার ২০০ টাকা। ১৬ মার্চ র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতির সময় মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।

এছাড়াও ৮ এপ্রিল র‌্যাব-৭ এর একটি দল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরী আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র। এছাড়া ৯ আগস্ট র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। ২৪ অক্টোবর র‌্যাব-৭ এর একটি দল ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা।

তাছাড়া, গত ১৫ ডিসেম্বর র‌্যাব-৯ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় দলের অন্যতম মূলহোতা ও লুন্ঠিত মালামালসহ ৩ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারী ও জোরালো অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office