শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত

সংগৃহীত ছবি

বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়ে অন্তত ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও)।

তবে সরকারের পক্ষে বলা হয়েছে, নির্দিষ্ট জিহাদীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার এইচআরডব্লিও’র রিপোর্টে বলা হয়েছে, আগস্ট থেকে শুরু করে সেনাবাহিনীর তিনটি ড্রোন হামলায় নিহতের এ ঘটনা ঘটে। দু’টি চালানো হয় জনাকীর্ণ একটি বাজারে এবং অপরটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।

দেশটিতে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসেন। তিনি আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দমনে নজর দেন।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি রিপোর্টে বলেছে, বুরকিনা ফাসোর সামরিক বাহিনী ভিড়ের মধ্যে হামলার জন্যে সবচেয়ে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। এতে উল্লেখসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে যা যুদ্ধ আইনের লংঘন।

রিপোর্টে আরো বলা হয়েছে, এসব ড্রোন হামলার মধ্যদিয়ে যুদ্ধ শর্ত লংঘন করা হয়েছে, কারণ এখানে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোন পার্থক্য করা হয়নি।

এইচআরডব্লিও বুরকিনা সরকারের প্রতি অবিলম্বে এসব যুদ্ধাপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহযোগিতা দেয়ারও আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office