শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রূপাঞ্জনাই টলিপাড়ার ‘ঐশ্বরিয়া’, দেবলীনার মন্তব্যে হাসলেন সৌরভ

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপাঞ্জনাই টলিপাড়ার ‘ঐশ্বরিয়া’, দেবলীনার মন্তব্যে হাসলেন সৌরভ

সংগৃহীত ছবি

ভারতীয় সিরিয়ালে সুন্দরী হিসেবেই পরিচিত রূপাঞ্জনা মিত্র। ক্যারিয়ারের বয়স দীর্ঘ হলেও তার রূপ কমেনি একটুও। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তার সৌন্দর্যের চর্চা পৌঁছাল দাদাগিরিতেও। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনেই রূপাঞ্জনার প্রশংসায় পঞ্চমুখ হলেন তারই বান্ধবী দেবলীনা দত্ত। আর সেই প্রশংসা শুনে দাদার সামনেই লাজে রাঙা হলেন রূপাঞ্জনা।

সম্প্রতি ছেলে রিয়ানকে নিয়ে দাদাগিরিতে যান রূপাঞ্জনা। নিজের ক্যারিয়ার নিয়ে সৌরভকে নানা কথা বলেন তিনি। এই পেশায় কেন এলেন, সেই বিষয়েও খোলসা করে বলেন অভিনেত্রী। দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানান, তার মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফলে পরিবার থেকে অভিনয় নিয়ে কোনো বাধা আসেনি।

এই কথা বলতে বলতেই সৌরভ ও রূপাঞ্জনার কথার মাঝে হঠাৎই ঢুকে পড়েন দেবলীনা দত্ত। তিনিও দাদাগিরিতে এসেছিলেন। জানান, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন, তাকে দেখতে ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো। তিনিই না কি ছিলেন টলিপাড়ার ঐশ্বরিয়া রাই। এ কথা শুনে সৌরভও হাসেন। আর রূপাঞ্জনা লজ্জায় লাল হয়ে যান।

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন রূপাঞ্জনা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেও ছিলেন তিনি। ইতোমধ্যে প্রেমিক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন। গত বছরই আংটি বদল সেরেছেন। ডিসেম্বরে বিয়ের কথা থাকলেও সেটি যে এই বছর হতে পারে, সে কথা নিজেই জানিয়েছিলেন রূপাঞ্জনা।

বয়সে রূপাঞ্জনার চেয়ে বেশ খানিকটা ছোটই রাহুল। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আলাপ হয় দু’জনের। এই বছরের শুরুতেই মিরিকের ডন বস্কো গির্জায় বাগদান সেরেছিলেন দু’জনে। আড়ম্বর বলতে প্রিয়জনের সান্নিধ্য এবং দুটি আংটি ছাড়া কিছুই ছিল না তেমন। রূপাঞ্জনার আগেও বিয়ে হয়েছিল। সেই সম্পর্কে তার এক সন্তান রয়েছে। রাহুল ও রূপাঞ্জনার সন্তানের মধ্যে সম্পর্ক বেশ ভালো। তবে রাহুলের সঙ্গে রূপাঞ্জনার এই সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা কম হয় না। তবে এই সব বিষয়কে সেভাবে গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office