শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

মমতা ব্যানার্জিকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত!

বিনোদন ডেক্স   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মমতা ব্যানার্জিকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত!

সংগৃহীত ছবি

টালিউডের বাঘা বাঘা চলচ্চিত্র পরিচালকদের মাঝে নাম নিলে এখন সৃজিত মুখার্জির নাম চলে আসে। অনেকে তাকে বায়োপিক কিং বলেও আখ্যা দিয়েছেন। পশ্চিমবঙ্গের এই বায়োপিক কিং এবার না কি বানাবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বায়োপিক, এমন কথা মিডিয়াপাড়ায় ভেসে বেড়াচ্ছে।

২০২৪ ভারতের লোকসভা ভোটের আগেই কেন এমন ভাবনা সৃজিতের, তা জানার আগ্রহ অনেকেরই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ওয়ান ম্যান আর্মি’ কথাটা একদম মিলে যায়। তার অনেক অনুরাগীই এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানাচ্ছেন সৃজিত? পরিচালক সেকথা পরিষ্কারভাবে না জানালেও এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, মমতার জীবন নিয়ে খুব ভালো সিনেমা হবে। সৃজিত ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছেন, সেই ভালোলাগার জায়গাগুলোকে ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। ফেলুদা পড়তে ভালো লাগত তাই বানিয়েছেন দার্জিলিং জমজমাট-ছিন্নমস্তার অভিশাপ। বানিয়েছেন মিশর রহস্য, কাকাবাবুর প্রত্যাবর্তন। জুলিয়েট-সিজারকে ফুটিয়ে তুলেছেন জুলফিকারে।

এরপর রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিকের কথা উঠলে সৃজিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি এও বলেন, বায়োপিক বানানোর সবচেয়ে বড় সমস্যা হল, ছবিতে সব সত্যি দেখানো যায় না। কিছু অধ্যায় চেপে যেতে হয়।

সৃজিত জানান, তিনি নিজের সিনেমা বানানোর সময়ে এমন পরিবেশ চান, যেখানে শেষ বক্তব্য থাকবে তারই। কেউ নাক গলাবে না তার পরিচালনা নিয়ে। আর তাই বেশ কিছু রাজনৈতিক নেতার বায়োপিক বানানোর প্রস্তাব তার কাছে এলেও তিনি হাতে নেননি ওগুলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office