শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কানাডাসহ তিন দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অর্থনীতি ডেক্স   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কানাডাসহ তিন দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে আজ সোমবার কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস, ইরানের রাষ্ট্রদূত মানসুর সেভোশী ও নেপালের রাষ্ট্রদূত গ্যানসহিয়াম বান্দারি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে রাষ্ট্রদূতগণ পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেন।

কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসর সাথে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বাংলাদেশ পোশাক ছাড়াও কানাডায় ঔষধ ও বাই-সাইকেল রপ্তানি করতে আগ্রহী।

কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বের প্রশংসা করে বলেন, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কানাডা থেকে ক্যানোলা তেল রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া অপচনশীল দ্রব্য যেমন ফলের রস (জুস) ও শুকনো ফল নিয়ে কানাডায় বিশেষ চাহিদা রয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে জানান, ইরানের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে আর্থিক লেনদেন সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে আর্থিক লেনদেন সহজ করার আহ্বান জানান।

অপরদিকে নেপালের রাষ্ট্রদূত গ্যানসহিয়াম বান্দারির সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী দু’দেশের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office