শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

রাশমিকা লিখলেন ‘মরেই যাচ্ছিলাম’, কী ঘটেছিল নায়িকার সঙ্গে?

বিনোদন ডেক্স   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশমিকা লিখলেন ‘মরেই যাচ্ছিলাম’, কী ঘটেছিল নায়িকার সঙ্গে?

সংগৃহীত ছবি

‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে সমালোচনা কম হয়নি। গোটা সিনেমায় নারীবিদ্বেষী মনোভাব এবং পুরুষতান্ত্রিকতার উদযাপনের অভিযোগে সমালোচিত হয়েছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছে রণবীর কাপুর অভিনীত চরিত্রটি। আবার রাশমিকার অভিনয় মনে ধরেছে অনেকেরই, প্রশংসাও পেয়েছেন। কিছুদিন আগেই ভিকি কৌশলের বিপরীতে ‘ছাবা’র শুটিং শেষ করেছেন রাশমিকা। এসবের মধ্যেই মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা। শনিবার মাঝ আকাশে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন নায়িকা। ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর।

মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন রাশমিকা। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেন ছাড়ে। তারপরই প্লেনে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় ৩০ মিনিট পর প্লেন আবার বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

সূত্রের খবর, প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ফিরিয়ে আনা হয় প্লেন।

পুরো ঘটনাটি জানিয়ে রাশমিকা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম। প্রায় মরেই যাচ্ছিলাম।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office