শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

দু’টি পরিবর্তন এনে রাঁচি টেস্টে ইংল্যান্ড একাদশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দু’টি পরিবর্তন এনে  রাঁচি টেস্টে ইংল্যান্ড একাদশ

সংগৃহীত ছবি

তৃতীয় ম্যাচ থেকে দু’টি পরিবর্তন এনে রাঁচিতে চতুর্থ টেস্টের জন্য একাদশ ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পেসার মার্ক উড ও স্পিনার রেহান আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন ও শোয়েব বশির।

হায়দারাবাদে প্রথম টেস্টে উইকেটশূণ্য ছিলেন উড। এতে দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ হারান তিনি। রাজকোটে তৃতীয় ম্যাচে আবারও একাদশে ফিরেন উড। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রানও করেন তিনি। তবে চতুর্থ টেস্টের জন্য বিবেচনা করা হয়নি উডকে।

উডের জায়গায় ভারতের বিপক্ষে এই সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন পেসার রবিনসন। নতুন বলে বর্ষীয়ান জেমস এন্ডারসনের সাথে জুটি বাঁধবেন তিনি। গেল বছরের জুলাইয়ে লিডসে অ্যাশেজ সিরিজে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রবিনসন। ২০২১ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ১৯ টেস্টে ৭৬ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার।

সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন রেহান। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তিনি। তারপরও চতুর্থ টেস্টের একাদশে জায়গা ধরে রাখতে পারেননি এই লেগ-স্পিনার।

বিশাখাপতœমে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিলো বশিরের। প্রথম ইনিংসে ১৩৮ রানে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ১ উইকেট নেন তিনি।

জয় দিয়ে সিরিজ শুরু করলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংলিশরা।

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস এন্ডারসন ও ওলি রবিনসন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office