শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন অনুপম

বিনোদন ডেক্স   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন অনুপম

সংগৃহীত ছবি

মার্চের সন্ধ্যায় চার হাত এক হলো অনু্পম রায় ও প্রস্মিতা পালের। সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।

২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছিলেন নেটাপাড়ার একটা বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়েও শুরু হয় সমালোচনা।

যদিও বিয়ের কয়েক দিন কয়েক আগে অনুপমের স্ত্রী প্রস্মিতা বলেছিলেন, ট্রোলিংয়ের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।

অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে ফেব্রুয়ারির শেষে সেটা স্বীকার করে নেন অনুপম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office