শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলাদেশকে বড় টার্গেট ছুড়ে দিলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল সংগ্রহ গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২১০ রান।

আজ রবিবার প্রথম টি-টোয়োন্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের পাশাপাশি মার্টিন গাপ্তিল, গ্লেন ফিলিপস, উইল ইয়ংয়ের ব্যাটিং দলকে ভালো অবস্থায় এনে দেয়।

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন কনওয়ে। তিনি ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫, ইয়ং ৩০ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। উইকেটে ঘাসের ছোঁয়া তেমন একটা নেই। বরাবরই বড় রানের উইকেট বলে পরিচিত এটি। উইকেট তার কাছে খানিকটা শুষ্ক বলে মনে হচ্ছে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office