শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভক্তদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা

বিনোদন ডেক্স   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভক্তদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা

সংগৃহীত ছবি

‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানা। এ জুটি পছন্দ করেছিলেন দর্শক। পরে সত্যিই সম্পর্কে জড়ান বলে গুঞ্জনও আছে।

কিন্তু রাশমিকা-বিজয় দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তারা শুধু বন্ধু। তার বাইরে কিছু নেই। দু’জনের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। ভক্তদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন।

রাশমিকা বলেন, আমরা বহু দিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।

বাস্তবে একসঙ্গে জুটি না বাঁধলেও পর্দায় যে দুজনেই আবার ফিরছেন, তা বোঝা যাচ্ছে। তবে কবে রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে, সেটা অবশ্য স্পষ্ট নয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office